প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 20, 2026 ইং
রাজৈরে ১৪৪ ধারা অবমাননা করে অবৈধভাবে বাথরুমে লাইনে স্থাপন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টার।
আদালতের ১৪৪ ধারা জারিকৃত জায়গায় উপরে অবৈধভাবে বাথরুমের পাইপ স্থাপন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফিরুজা বেগম গং ।
২০ জুন রোজ শনিবার বিকাল ৪ টার সময় নিজ বাড়ি কুঠিবাড়ি থানার মোড় রাজৈর মাদারীপুর আমার জায়গার উপর দিয়ে অবৈধভাবে বাথরুমের পাইপ বসাতে না পারে সে বিষয়ে আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা করে ১৪৪ ধারা জারি করে ।
জারিকৃত জায়গায় উপরে অবৈধভাবে কয়েকটি ফ্লাট বাড়ির নোংরা আবর্জনা বাথরুমের পাইপ সংযোগ করে পাঁচ বছরের কাজ শুরু করে,
অভিযুক্ত শহিদুল মাতব্বর, হবি শেখ, কামাল শেখ । অভিযুক্ত গনের ফ্লাট বাড়ি থানা মেইন রোডের পূর্ব পাশে কিন্তু তারা অবৈধভাবে নিজ উদ্যোগে মেইন রোডের রাস্তা বোরিং করে প্লাস্টিক পাইপ সংযোগ দিচ্ছে ।
নিজ বাড়ির সাইড রেখে রাস্তার অপোজিট পশ্চিম পাশে ড্রেন করে প্লাস্টিক পাইপ দিয়ে বাথরুমের সমস্ত ময়লা আবর্জনা নিষ্কাশনের কাজ করে যাচ্ছে।
প্রকাশ থাকে যে যেখান দিয়ে সে প্লাস্টিক পাইপ স্থাপন করছে সেটা আমার মালিকানাধীন রেকর্ডিও সম্পত্তি ।
এ বিষয়ে আমরা উপায়ান্তর না পেয়ে আদালতে মামলা করি আদালত ১৪৪ ধারা জারি করে এবং কাজ-স্থগিত করার নির্দেশ প্রদান করে।
কিন্তু আদালতের আইন অবমাননা করে তারা দূত গতিতে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে আমরা বাধা দিতে গেলে উপরোক্ত লিখিত অভিযুক্ত গণ আমাদের হুমকি ধামকি দেয় ও গালিগালাজ করে ।
এ বিষয়ে ফিরুজা বেগম এর পরিবার আইনের সহায়তা না পেয়ে সাংবাদিক দের নিয়ে সংবাদ সম্মেলন করে।
ফিরোজা বেগম বলেন আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে আইনকে শ্রদ্ধা জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার , রাজৈর পৌরসভা ও রাজৈর থানার অফিসার ইনচার্জ এর দৃষ্টি আকর্ষণ করছি এবং তদন্ত সাপেক্ষে সুস্থ বিচারের দাবি জানাচ্ছি।
© দৈনিক চেতনার কন্ঠ